1. thpshopbd@gmail.com : admin :
আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কু/পিয়ে হ/ত্যা - probahonewstv
June 14, 2026, 3:37 am

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কু/পিয়ে হ/ত্যা

 স্টাফ রিপোর্টার | আশুলিয়া
  • Update Time : Monday, May 11, 2026
  • 38 Time View
আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কু/পিয়ে হ/ত্যা

 স্টাফ রিপোর্টার | আশুলিয়া

ঢাকার আশুলিয়া এলাকায় বন্ধুকে বাসায় ডেকে এনে কু/পিয়ে হ/ত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হোসেন (২৫) পলাতক রয়েছেন। ঘটনার পর তার বাবা, মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন (২৬) নকলা উপজেলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

অভিযুক্ত শাহাদাৎ হোসেন গাইবান্ধা সদর উপজেলা উপজেলার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা উভয়েই আশুলিয়ার কোনাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে নেন। পরে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহাদাৎ ঘরে থাকা ধারালো দা দিয়ে পারভেজকে পেছন থেকে কোপ দেন। এতে তিনি গুরুতর আ/হত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কে পি জে ঢাকা স্পেশালাইজড হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে অভিযুক্ত শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার ও ভাই শাহিন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

See also  লেমুয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পে ভয়াবহ অনিয়মের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category