1. thpshopbd@gmail.com : admin :
তেল সংকটে মাঠে নেমে সরেজমিনে হস্তক্ষেপ, স্বস্তি ফিরল বান্দরবানে - probahonewstv
June 15, 2026, 3:42 pm

তেল সংকটে মাঠে নেমে সরেজমিনে হস্তক্ষেপ, স্বস্তি ফিরল বান্দরবানে

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, March 27, 2026
  • 200 Time View
বান্দরবানে তেল সংকটে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর সরাসরি হস্তক্ষেপে স্বাভাবিক হলো পরিস্থিতি।

পর্যটকদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন, তেল বিতরণে নির্দেশ দিলেন বান্দরবান ৩০০নং আসনের এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে পর্যটক ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে মাঠে নেমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। বান্দরবান জেলায়,২৭ শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, জেলার, বিভিন্ন পেট্রোল পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও বিতরণ না করার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে যান বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

পরিদর্শনকালে তিনি দেখতে পান, কয়েকটি পাম্পে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে বিতরণ করা হচ্ছিল না। এতে সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আগত পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি দেখে তিনি সংশ্লিষ্ট পাম্প কর্তৃপক্ষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এমপি মহোদয়ের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় তেল বিতরণ কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি তিনি পাম্প মালিকদের পর্যটকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন। এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তাঁর তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

 

See also  আলীকদমে সেনা জোনের উদ্যোগে পাহাড়ি জনপদে বড়দিন উপলক্ষে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category