1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সেনা জোনের উদ্যোগে পাহাড়ি জনপদে বড়দিন উপলক্ষে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ - probahonewstv
June 13, 2026, 10:13 am

আলীকদমে সেনা জোনের উদ্যোগে পাহাড়ি জনপদে বড়দিন উপলক্ষে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 553 Time View
আলীকদমের দুর্গম পাহাড়ি জনপদে আসন্ন বড়দিন উপলক্ষে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ।

বান্দরবানের আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদে আসন্ন বড়দিন উপলক্ষে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণসহ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি-

আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর জনকল্যাণমূলক উদ্যোগ

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় আসন্ন বড়দিন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।  ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন মেনদন পাড়া আর্মি ক্যাম্প থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছোটবেতী পাকনাও পাড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৪০টি কম্বল ও আর্থিক অনুদান বিতরণ

লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি, অধিনায়ক—৩১ বীর এর নেতৃত্বে পাড়াবাসীর মধ্যে ৪০টি কম্বল ও ৫ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।   এসময় জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পাশে রয়েছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বড়দিনের শুভেচ্ছা ও শান্তি-উন্নয়নের প্রত্যয়

অনুষ্ঠানে তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানান এবং পারস্পরিক আস্থা, সহযোগিতা বজায় রেখে এলাকায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাতপুং ম্রো, চেয়ারম্যান, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ।  এছাড়াও স্থানীয় ইউপি সদস্য, কারবারি, পাড়াবাসী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্যক্রমটি সম্পন্ন হয়।  সেনা জোন সূত্র জানায়, ভবিষ্যতেও আলীকদম সেনা জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।

See also  টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category