1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ। - probahonewstv
April 27, 2026, 11:57 pm

আলীকদমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ।

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 54 Time View

আলীকদমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার ফরিদুল ইসলামসহ যাকাত গ্রহণকারী ২২ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় আলীকদম উপজেলার দরিদ্র ও অসহায় ২২ জন ব্যক্তির মধ্যে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে দুইজনকে ৫ হাজার টাকা করে এবং বাকি ২০ জনকে ৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের এই সহায়তা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

See also  শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে ‘ব্লেড বস’ আতঙ্ক—৭ নম্বর ওয়ার্ডে চরম উদ্বেগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category