
বান্দরবান প্রতিনিধি: মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
সরকার দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের অপারেশন-২ শাখা জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষিতে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে মজুদ করছে। এছাড়া অভিযোগ পাওয়া গেছে, বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, অতিরিক্ত মুনাফা অর্জন এবং পাচারের ঘটনা ঘটছে।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসকদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মজুদ, দাম বৃদ্ধি, খোলা বাজারে বিক্রি ও পাচার রোধের নির্দেশ দেওয়া হয়েছে। ৮ মার্চ জারি করা নির্দেশনায় স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক। সরকার জানিয়েছে, জ্বালানি তেলের বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সারাদেশে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।