1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমের কুরুকপাতায় ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী জনসভা - probahonewstv
June 14, 2026, 12:58 am

আলীকদমের কুরুকপাতায় ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী জনসভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, February 1, 2026
  • 107 Time View
আলীকদমের কুরুকপাতায় ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

পাহাড়ি জনগোষ্ঠীসহ সকল সম্প্রদায়কে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে আলীকদম উপজেলায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলীকদম থানাধীন ৪নং কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা বাজার গলিতে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে এই জনসভা আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন আবুল কালাম, সাবেক সহ-সভাপতি, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী, বিএনপি মনোনীত প্রার্থী, বান্দরবান-৩০০ আসন এবং আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদল।

এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি; আব্দুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি; মশিউর রহমান মিটন, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি; আরিফুল ইসলাম, সেক্রেটারি, বান্দরবান জেলা যুবদল; খামলাই ম্রো, সাবেক চেয়ারম্যান, থানচি উপজেলা পরিষদ ও সাবেক সভাপতি, থানচি উপজেলা বিএনপি; আবু তাহের, সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা শ্রমিকদল; এবং আবু বকর, সভাপতি, বান্দরবান জেলা ছাত্রদল। জনসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলের জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, পাহাড়ে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ি জনগোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। সভায় আলীকদম উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, উলামাদল, মৎস্যজীবীদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

See also  ফুলবাড়িয়ায় চাকরির প্রলোভনে কৃষকের ৮ লাখ টাকা আত্মসাৎ, আদালতে মামলা

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category