1. thpshopbd@gmail.com : admin :
ধলিয়ায় ঈগল প্রতীকের পক্ষে গ্রামে-গঞ্জে গণসংযোগ - probahonewstv
June 14, 2026, 3:00 pm

ধলিয়ায় ঈগল প্রতীকের পক্ষে গ্রামে-গঞ্জে গণসংযোগ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Friday, January 30, 2026
  • 83 Time View
ফেনী-২ আসনে ঈগল প্রতীকের পক্ষে গ্রামে-গঞ্জে গণসংযোগ চালিয়েছেন ১১ দলীয় জোট প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

ফেনী-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর ব্যাপক জনসম্পৃক্ততা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে ঈগল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সকালে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট, মোল্লার তাকিয়া, ঠাকুরহাট বাজার, বালুয়া চৌমুহনী ও ধলিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় উত্তর ধলিয়ার বাগেরহাট এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি। গণসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন মজিবুর রহমান মঞ্জু এবং ঈগল প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, এনপিপির জেলা আহ্বায়ক শাহ ওয়ালিল্লাহ মানিক, ধলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন এবং এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, “অতীতে আমরা একটি অন্ধকার যুগ পার করেছি। মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণ ছিল চরম নিরাপত্তাহীনতায়। মানুষ ভোট দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত ছিল। আমরা তখনই এসব জুলুমের বিরুদ্ধে সতর্ক করেছিলাম। আজ সেই জুলুমের বিচার শুরু হয়েছে।” তিনি আরও বলেন, “যেই ক্ষমতায় আসুক না কেন, দেশে আর জুলুম চলতে দেওয়া যাবে না। শেরপুরে আমাদের ১১ দলীয় জোটের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নারীদের হিজাব নিয়ে কটাক্ষ ও হেনস্তা করা হচ্ছে—এগুলো বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। ঈগল প্রতীক সেই পরিবর্তনের প্রতীক। আপনারা ঈগল মার্কায় ভোট দিয়ে জুলুমমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন।” গণসংযোগকে ঘিরে ধলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ঈগল প্রতীকের পক্ষে স্লোগান ও প্রচারণার মাধ্যমে পুরো এলাকা মুখর করে তোলেন।

See also  চাঁদগাজী রিডিং ক্লাব শিক্ষার্থী ও ক্যান্সার রোগীর পাশে দাঁড়াল

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category