1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৪০তম বার্ষিক ধর্মীয় সভা ও হেফজ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান - probahonewstv
April 27, 2026, 7:39 am

আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৪০তম বার্ষিক ধর্মীয় সভা ও হেফজ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, January 22, 2026
  • 79 Time View
আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৪০তম বার্ষিক ধর্মীয় সভা সম্পন্ন।

হেফজ সমাপ্ত ১১ শিক্ষার্থীকে পাগড়ী দেওয়া হলো, তৃতীয় শ্রেণীর বোর্ড পরীক্ষায় শতভাগ পাস, ২৫ শিক্ষার্থী “এ প্লাস” অর্জন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে আজ একুশে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৪০তম বার্ষিক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মাদ্রাসার হেফজ সমাপ্ত ১১ জন শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়। এছাড়া চট্টগ্রাম নূরানী তালিমুল কুরআন বোর্ডের তৃতীয় শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শতভাগ পাস করে উত্তীর্ণ হয়েছে। মোট ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, এর মধ্যে ২৫ জন শিক্ষার্থী সর্বোচ্চ মার্ক (এ প্লাস) অর্জন করে মাদ্রাসার সুনাম রক্ষা করেন। বিশেষভাবে, পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজন সারাদেশে সর্বোচ্চ মার্ক অর্জন করে মাদ্রাসার নাম উজ্জ্বল করেছেন। এছাড়াও একজন শিক্ষার্থী দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে পিছনে রেখে নবম স্থান অর্জন করেছেন।

বার্ষিক ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ আলীকদম, বান্দরবান। অনুষ্ঠানে আলীকদম উপজেলার উলামায়ে কেরাম, শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন স্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

সভায় জনসাধারণ ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য ৮,৩৫,৩১৪ টাকা নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং আগামীতে আরও উন্নত শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  “ওসি ডিবি ফেনী” নামে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category