1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন (ড্রাইভ) অনুষ্ঠিত - probahonewstv
April 27, 2026, 12:58 am

আলীকদমে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন (ড্রাইভ) অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, January 5, 2026
  • 92 Time View
আলীকদমে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ইউএনডিপি বাংলাদেশের উদ্যোগে আউটরিচ ক্যাম্পেইন ও ভোটার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত।

আলীকদমে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন (ড্রাইভ) অনুষ্ঠিত

বান্দরবান জেলা প্রতিনিধি
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন (ড্রাইভ) অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়। আলীকদম উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এবং ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন ‘দ্য ব্যালট’ শীর্ষক প্রকল্পের আওতায় এই আউটরিচ ক্যাম্পেইনের অংশ হিসেবে গণসংযোগ ও ভোটার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ নাহিদ শাহরিয়ার। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সম্ভাব্য প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে আলীকদম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সভায় ভোটাধিকার, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোট প্রদানের নিয়মাবলি এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ জনগণকে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষভাবে নারী, যুবসমাজ ও প্রথমবারের ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিরা জানান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের একপর্যায়ে উপস্থিত সকলকে পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পাবনার বেড়া উপজেলায় বিপিন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, বেড়া মডেল থানায় অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category