1. thpshopbd@gmail.com : admin :
মির্জা ফখরুলের আসনে জামায়াত প্রার্থীর পোস্টার ও বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ - probahonewstv
July 29, 2026, 12:34 am

মির্জা ফখরুলের আসনে জামায়াত প্রার্থীর পোস্টার ও বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

মোঃ আলমগীর কবির, স্টাফ রিপোর্টার ,ঠাকুরগাঁও
  • Update Time : Wednesday, January 28, 2026
  • 98 Time View
মির্জা ফখরুলের আসনে জামায়াত প্রার্থীর পোস্টার ও বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

রাতের আঁধারে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রচারণায় হামলা, তদন্তে প্রশাসন

মোঃ আলমগীর কবির, স্টাফ রিপোর্টার ,ঠাকুরগাঁও

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড রাতের আঁধারে কেটে ও ভেঙে ফেলা হয়। গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে স্থাপিত বিলবোর্ডগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় বলে অভিযোগ করা হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভাঙচুর হওয়া বিলবোর্ডগুলো দেখতে স্থানীয়দের ভিড় জমতে দেখা যায়।

এ ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ঘটনাস্থলের আশপাশ থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটেজ পর্যালোচনাসহ পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করছেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নবীনগরে নতুন রাজনীতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category