1. thpshopbd@gmail.com : admin :
থানচিতে আরাকান আর্মির জন্য মালামাল পাচারের সময় ৫ জন আটক - probahonewstv
April 26, 2026, 1:01 am

থানচিতে আরাকান আর্মির জন্য মালামাল পাচারের সময় ৫ জন আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, December 28, 2025
  • 124 Time View
থানচিতে আরাকান আর্মির জন্য মালামাল পাচারের সময় ৫ জন আটক

থানচিতে আরাকান আর্মির জন্য মালামাল পাচারের সময় ৫ জন আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য মালামাল পাচারের সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ মশারি ও ইঞ্জিন বোটের যন্ত্রাংশ জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, থানচি উপজেলার তিন্দুমুখ বিজিবি চেকপোস্টে দুইটি ইঞ্জিন বোটে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০টি উন্নতমানের মশারি এবং ১২০টি ইঞ্জিন বোটের পাখা উদ্ধার করা হয়। এসব মালামাল থানচির বড় মদক সীমান্ত দিয়ে মিয়ানমারে আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বিজিবি। ঘটনাটি ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে। এ সময় তিন্দুমুখ বিজিবি চেকপোস্ট অতিক্রম করার সময় তিনটি মালবাহী ইঞ্জিন বোটে সন্দেহ হলে বিজিবি সদস্যরা বোটগুলো থামানোর চেষ্টা করেন। এর মধ্যে একটি ইঞ্জিন বোট দ্রুত গতিতে পালিয়ে গেলে সন্দেহ আরও জোরালো হয়। পরে বাকি দুইটি ইঞ্জিন বোট তল্লাশি করে এসব মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোট চালক চারজন ও মালামাল বিক্রেতা একজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—থোয়াই হ্লা চিং মারমা (২১), সাখয়উ পাড়া ছোট মদক গ্রামের বাসিন্দা; উমং সাইং মারমা (৩০), পাইমং পাড়া বড় মদক এলাকার বাসিন্দা; হ্লাচিংথোয়াই মারমা (২৫), নারিকেল পাড়া এলাকার বাসিন্দা; উক্যছাইন মারমা (২৪), ছোট মদক এলাকার বাসিন্দা এবং মালামাল বিক্রেতা মো. ইউনুস, লামা উপজেলার হাতিরছড়া এলাকার বাসিন্দা। বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে জব্দকৃত মালামালসহ থানচি থানায় সোপর্দ করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানে অগ্নিকাণ্ডে সহায়তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category