
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক সংগঠক ওসমান হাদির মৃত্যুর প্রেক্ষিতে আগামীকাল শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক দিবস উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় শোক পালনকালে সকল সরকারি ভবন, দূতাবাস ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়াত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবরে দেশের বিভিন্ন স্থানে শোকসভা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।