
মোঃ সাইফুল ইসলাম ( উপজেলা প্রতিনিধি সাভার , আশুলিয়া )
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক নেতা শরিফ উসমান হাদি (Sharif Osman Hadi) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছিলেন এবং বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত হয়েছে।
সরকারি সূত্র ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় চলন্ত অবস্থায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের Singapore General Hospital-এ নেওয়া হয়েছিল।
তাঁর চিকিৎসাধীন অবস্থায় অবস্থা সংকটাপন্ন থাকায় সরকার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেন। দীর্ঘ শারীরিক সংগ্রামের পর ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ওসমান হাদি বাংলাদেশের রাজনৈতিক মহলে একজন আলোচিত ও বিতর্কিত চরিত্র ছিলেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে একাধিকবার ঘোষণা দেন এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনা করছিলেন। মৃত্যুর পর রবিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের অতিথি ভাষণে।
বিক্ষোভের পরিবেশ – ওসমান হাদির মৃত্যুতে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভের খবরও পাওয়া যাচ্ছে। কিছু স্থানে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেছেন এবং ন্যায্য তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে অবস্থান নিয়েছেন।
সংক্ষিপ্ত পরিচিতি : শরিফ উসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বাংলাদেশে যুব আন্দোলনের একটি উল্লেখযোগ্য মুখ। তিনি দেশে সামাজিক ও রাজনৈতিক ইস্যুগুলোর পাশাপাশি ভারতীয় আধিপত্য ও ন্যায্যতাকে কেন্দ্র করে সংস্কার ও পরিবর্তনের ডাক দিয়েছিলেন।
বিস্তারিত পড়ুন Probaho News24 এ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।