1. thpshopbd@gmail.com : admin :
সোয়াইতপুর লেদুর বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার - probahonewstv
August 25, 2026, 11:48 am

সোয়াইতপুর লেদুর বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
  • Update Time : Sunday, August 23, 2026
  • 24 Time View
সোয়াইতপুর লেদুর বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার

সোয়াইতপুর লেদুর বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর (লেদুর বাজার) বাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি হিসেবে শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদারকে নির্বাচিত করায় উপদেষ্টা মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। বাজার পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ এ দায়িত্বে শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদারকে নির্বাচিত করায় এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তার নেতৃত্বে সোয়াইতপুর লেদুর বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর, সুশৃঙ্খল ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নতুন সভাপতি শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে সোয়াইতপুর লেদুর বাজার আরও আধুনিক ও সুশৃঙ্খল বাজার হিসেবে গড়ে উঠবে।

See also  মাদারীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি: জেলা পর্যায়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category