1. thpshopbd@gmail.com : admin :
বেড়ায় লেবু ২২০ টাকা - probahonewstv
September 26, 2026, 9:33 am

বেড়ায় লেবু ২২০ টাকা

মোঃ শাহিনুল খান পলাশ, পাবনা প্রতিনিধি
  • Update Time : Thursday, February 19, 2026
  • 145 Time View
রমজানে বেড়ায় লেবু ২২০ টাকা

রমজান শুরুর সঙ্গে বাজার অস্থির; ইফতারের আগেই ক্রেতাদের নাভিশ্বাস

মোঃ শাহিনুল খান পলাশ, পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় পবিত্র মাহে রমজান শুরু হতেই অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ লেবুর দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি লেবু ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরেজমিনে বেড়া পৌর বাজার, নাকালিয়া বাজার ও সিঅ্যান্ডবি বাজার ঘুরে দেখা যায়, রমজানকে কেন্দ্র করে লেবুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে মানভেদে এক হালি লেবু ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজি দরে কিনতে গেলে গুণতে হচ্ছে ২০০-২২০ টাকা পর্যন্ত।ক্রেতাদের অভিযোগ, রমজান আসার কয়েকদিন আগেও লেবুর দাম ছিল সহনীয়। কিন্তু রোজা শুরু হওয়াকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে রাতারাতি দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

বাজারে আসা এক সাধারণ ক্রেতা বলেন, “সারাদিন রোজা রাখার পর ইফতারে একটু লেবুর শরবত খাব, তারও উপায় নেই। এক কেজি লেবুর দাম যদি ২০০-২২০ টাকা হয়, তবে আমাদের মতো সাধারণ মানুষ কী খাবে। বাজারে কোনো তদারকি নেই, ব্যবসায়ীরা যে যার মতো দাম হাঁকাচ্ছে।” আরেক ক্রেতা জানান, শুধু লেবু নয়, রোজা শুরুর সঙ্গে সঙ্গে শসা, বেগুন ও কাঁচামরিচের দামও পাল্লা দিয়ে বাড়ছে। প্রশাসনের সঠিক নজরদারি না থাকলে সাধারণ মানুষের জন্য রোজা রাখা এবং পরিবার চালানো কষ্টকর হয়ে পড়বে। স্থানীয় সচেতন মহলের মতে, রমজানকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটছে। এ অবস্থায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কঠোর বাজার মনিটরিং এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এখন সময়ের দাবি। দ্রুত ব্যবস্থা না নিলে সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বাড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।

See also  বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category