1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার - probahonewstv
August 3, 2026, 5:34 am

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 180 Time View
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খলিল মৃধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তার স্ত্রী রাহিমা বেগম তিন মেয়েকে নিয়ে অন্যত্র বসবাস করতেন। খলিল মৃধা তার মায়ের সঙ্গেই বসবাস করতেন।

ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার দিন সকালে খলিল মৃধা তার মায়ের সঙ্গে কথা বলে ঘর থেকে বের হন। পরে সকাল ৯টার দিকে স্থানীয় নিলুফা বেগম নামে এক নারী বাড়ির পাশে একটি কাঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখতে পান। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাউফল থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক গতিশীলতায় যুবদল

Please Share This Post in Your Social Media

More News Of This Category