1. thpshopbd@gmail.com : admin :
শেরপুরে ৩ জন কারাদণ্ড - probahonewstv
August 1, 2026, 8:20 am

শেরপুরে ৩ জন কারাদণ্ড

সাজেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার বগুড়া
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 351 Time View
শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড | Probaho News TV

মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডলসহ আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা

সাজেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার বগুড়া

মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়ার শেরপুর উপজেলা এলাকায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার জগন্নাথ পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে টাপেন্টাডল ট্যাবলেট ৩ পিসসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. সুনীল সাহা (৫০), পিতা: মৃত শশো সাহা, উত্তর সাহাপাড়া, থানা: শেরপুর, জেলা: বগুড়া।
২. প্রভাত চন্দ্র দাস (৪০), পিতা: ক্ষিতিশ চন্দ্র দাস, উত্তর সাহাপাড়া, থানা: শেরপুর, জেলা: বগুড়া।
৩. সৈয়দ আল আমিন হোসেন (২২), পিতা: মৃত সৈয়দ আমজাদ হোসেন, জগন্নাথ পাড়া, থানা: শেরপুর, জেলা: বগুড়া।

ভ্রাম্যমাণ আদালত ১ ও ২ নম্বর আসামিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ৩ নম্বর আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। ডিএনসি বগুড়া জানায়, মাদকাসক্তি রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”— এই স্লোগানকে সামনে রেখে তাদের কার্যক্রম চলমান রয়েছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লামা রিপোর্টার্স ক্লাব নির্বাচন

Please Share This Post in Your Social Media

More News Of This Category