1. thpshopbd@gmail.com : admin :
মানবাধিকার সংস্থার ইফতার - probahonewstv
August 4, 2026, 9:46 am

মানবাধিকার সংস্থার ইফতার

উজ্জল শেখ, সহ সম্পাদক
  • Update Time : Monday, March 2, 2026
  • 75 Time View
আশুলিয়ায় মানবাধিকার সংস্থার আলোচনা ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উজ্জল শেখ, সহ সম্পাদক

আন্তর্জাতিক মানবাধিকার আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা Center for the Enforcement of Human Rights Legal Aid Int. (CEHRLA-1934)-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান (মাহমুদ)।

সভা সূচনায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পরিচালক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সোহেল মিয়া বলেন,
“মাননীয় চেয়ারম্যান স্যার জরুরি কাজে ঢাকার বাইরে অবস্থান করায় আজকের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি আমাদের প্রতি শুভেচ্ছা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাঠিয়েছেন। সমাজসেবামূলক এমন আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সভাপতি জনাব ইউনুস দেওয়ান। তিনি বলেন,
“বর্তমানে আমাদের সমাজ মাদকদ্রব্যের ভয়াবহ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক নির্মূলে আমাদের সবাইকে আরও সক্রিয় ও সচেতন ভূমিকা পালন করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় সচেতনতামূলক প্রচারণা ও ক্যাম্প আয়োজনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি জনাব সায়েম সরকার। তিনি বলেন,
“আন্তর্জাতিক মানবাধিকার আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা CEHRLA-এর উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিল সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানবাধিকার আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয়ে—গোলাম নবী সুপার মার্কেট, জিরানী বাজার, আশুলিয়া, সাভার, ঢাকায়—অনুষ্ঠিত হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পটুয়াখালীর আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শুভ সিকদার গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category