
প্রতিবেদক: মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার মহোদয়ের বদলি জনিত বিদায় উপলক্ষে গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক মহোদয় বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং উন্নয়নমূলক কাজে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার মহোদয়ের উল্লেখযোগ্য অবদান, দক্ষ নেতৃত্ব এবং নিবেদিতপ্রাণ দায়িত্ব পালনকে বিশেষভাবে স্মরণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।