1. thpshopbd@gmail.com : admin :
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র‌্যাবের সাফল্য। - probahonewstv
July 29, 2026, 8:48 pm

২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র‌্যাবের সাফল্য।

সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি বগুড়া,
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 221 Time View
বগুড়ার চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় দ্রুত অভিযান, চট্টগ্রাম থেকে আটক

২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র‌্যাবের সাফল্য।

সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি বগুড়া,

বগুড়ায় চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার অন্যতম ৫ পলাতক আসামিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে (র‌্যাব ১২)। চট্টগ্রামের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, গত ৫ এপ্রিল সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসী রবিন (২৭)-এর ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর জখম হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৭ চট্টগ্রামের যৌথ দল জানতে পারে, আসামিরা গ্রেফতার এড়াতে চট্টগ্রামে অবস্থান করছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে এবং ইপিজেডের বন্দরটিলা এলাকা থেকে আরও ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আরিফ (৩২), নিবির হোসেন (২৩), শামীম (২৫), রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। তারা সবাই বগুড়া সদর উপজেলার বাসিন্দা।
র‌্যাব জানায়, গ্রেফতারদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

See also  আলীকদমে ভাল্লুকের আক্রমণে পাহাড়ি ম্রো আহত, সেনা জোনের মানবিক সহায়তায় চিকিৎসা

Please Share This Post in Your Social Media

More News Of This Category