1. thpshopbd@gmail.com : admin :
ধুনটে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৫ দিনের কারাদণ্ড - probahonewstv
September 28, 2026, 6:17 am

ধুনটে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Saturday, June 20, 2026
  • 55 Time View

ধুনটে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৫ দিনের কারাদণ্ড
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার সদরপাড়া এলাকায় পরিচালিত অভিযানে শাহ আলম শেখ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আটক শাহ আলম শেখ সদরপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত শাহ আলম শেখকে পুলিশ পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে।

See also  দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category