1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে ট্যুর গাইডদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত - probahonewstv
September 18, 2026, 10:33 am

বান্দরবানে ট্যুর গাইডদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 62 Time View
বান্দরবানে ট্যুর গাইডদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানে ট্যুর গাইডদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন ব্যবস্থাপনা, দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ট্যুর গাইডদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন এলাকার ট্যুর গাইডরা।

মতবিনিময় সভায় বান্দরবানে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতকরণ, পর্যটন স্পটসমূহে শৃঙ্খলা বজায় রাখা, পর্যটকদের সঠিক তথ্য প্রদান এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ট্যুর গাইডদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “বান্দরবানে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পর্যটকদের সঙ্গে ট্যুর গাইডদের আচরণ, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বান্দরবানের পর্যটন খাতের ভাবমূর্তি এবং পর্যটকদের আস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রত্যেক ট্যুর গাইডকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং দেশি-বিদেশি সকল পর্যটকের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, “বিদেশি পর্যটকদের ক্ষেত্রে বিশেষভাবে পেশাদার আচরণ, প্রয়োজনীয় সহযোগিতা এবং সঠিক তথ্য প্রদানের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পর্যটনকেন্দ্রিক যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্দেহজনক কার্যক্রম বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং ট্যুর গাইডদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

See also  তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতের ডাক মাদারীপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময়

সভায় বক্তারা বান্দরবানের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ, নিরাপদ ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category