1. thpshopbd@gmail.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - probahonewstv
April 27, 2026, 3:07 am

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি,জাহাঙ্গীর আলম
  • Update Time : Sunday, December 28, 2025
  • 126 Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি,জাহাঙ্গীর আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা জাসাস বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সফল আহ্বায়ক আফরোজা খানম রিতা-র দিকনির্দেশনায় আজ দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম লোটাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুনজুর আলম পালু ও জিয়াউল ইসলাম শাওন, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা জাসাস। মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তার সুস্থতার জন্য দোয়া করা হয়। এছাড়া সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জিয়াউল ইসলাম শাওন, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা জাসাস।

আলোচনা সভায় বক্তারা জাসাসের সাংস্কৃতিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জাসাস শুধুমাত্র একটি সাংস্কৃতিক সংস্থা নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও জাসাসের আদর্শ ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে নবচিকিৎসক ওরিয়েন্টেশন

Please Share This Post in Your Social Media

More News Of This Category