1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় সিএনজি চালক হ/ত্যা মা/ম/লা/র আসামির ডিবি হেফাজতে থাকা অবস্থায় মৃ/ত্যু/র ঘটনায় চাঞ্চল্য আ/ত্ম/হ/ত্যা/র দাবি ডিবির। - probahonewstv
August 3, 2026, 11:01 pm

বগুড়ায় সিএনজি চালক হ/ত্যা মা/ম/লা/র আসামির ডিবি হেফাজতে থাকা অবস্থায় মৃ/ত্যু/র ঘটনায় চাঞ্চল্য আ/ত্ম/হ/ত্যা/র দাবি ডিবির।

সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
  • Update Time : Monday, July 20, 2026
  • 31 Time View
বগুড়ায় সিএনজি চালক হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য আত্মহত্যার দাবি ডিবির।

বগুড়ায় সিএনজি চালক হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য আত্মহত্যার দাবি ডিবির।

সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।

বগুড়ার সারিয়াকান্দী উপজেলার আলোচিত সিএনজি চালক হত্যা মামলায় গ্রেফতার এক আসামির মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। ডিবি পুলিশের দাবি, হেফাজতে থাকা অবস্থায় ওই আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা যায়, গত ২৯ জুন রাতে গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের সিএনজি চালক মো. আব্দুল মান্নান যাত্রী নিয়ে সারিয়াকান্দীর কামালপুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেন। পরে উপজেলার হাওড়াখালি এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে কয়েকজনকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলায় গ্রেফতার হওয়া এক আসামি ডিবি হেফাজতে থাকা অবস্থায় মারা যান। এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সিএনজি চালক মো. আব্দুল মান্নান হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে।

See also  সোনাগাজীতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category