1. thpshopbd@gmail.com : admin :
ফুটবল মার্কার গণজোয়ার এখন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় - probahonewstv
July 31, 2026, 12:10 am

ফুটবল মার্কার গণজোয়ার এখন ময়মনসিংহের ফুলবাড়িয়ায়

মোঃ মাহাবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
  • Update Time : Sunday, February 1, 2026
  • 109 Time View
ফুটবল মার্কার গণজোয়ারে উত্তাল ময়মনসিংহের ফুলবাড়িয়া।

২৫ বছর পর একই আসনে ফের স্বতন্ত্র প্রার্থী, আছিম বাজারে হাজারো মানুষের মিছিল

মোঃ মাহাবুবুল আলম
বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামসু মামুর কুলার স্মৃতি ফিরিয়ে এনে দীর্ঘ ২৫ বছর পর আবারও স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীক আলোচনায় এসেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল মার্কার প্রার্থী অধ্যক্ষ আক্তার সুলতানা মামানি। গত ৩১ জানুয়ারি ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজার এলাকায় দেখা যায় ব্যতিক্রমধর্মী এক নির্বাচনী গণজোয়ার। আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শত শত ফুটবল হাতে নিয়ে হাজার হাজার সমর্থকের উপস্থিতি তৈরি করে এক ব্যতিক্রমী পরিবেশ। বিদ্যালয় মাঠ থেকে ‘মামানি–মামানি’ ও ‘ফুটবল–ফুটবল’ স্লোগানে শুরু হওয়া সুবিশাল মিছিলটি আছিম বাজার প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে পুরো বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রার্থী ও সমর্থকদের স্লোগানে মুখরিত থাকে আশপাশের সড়ক ও জনপদ।

প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে মিছিলটি পুনরায় আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ সময় সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, ফুটবল প্রতীক ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমী ভোটারদের মধ্যে আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমন গণসংযোগ ফুলবাড়িয়ার নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে ফেনী ডিসিকে স্মারকলিপি প্রদান

Please Share This Post in Your Social Media

More News Of This Category