1. thpshopbd@gmail.com : admin :
দিনাজপুরে চায়না কোম্পানিতে আতঙ্ক, অর্ধশত নারী শ্রমিক অসুস্থ - probahonewstv
August 3, 2026, 7:55 pm

দিনাজপুরে চায়না কোম্পানিতে আতঙ্ক, অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

মোঃ আমজাদ হোসেন, জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 145 Time View
দিনাজপুরে চায়না কোম্পানিতে আতঙ্ক, অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

গুরুতর ১২ জন হাসপাতালে, প্রশাসন তদন্তে

মোঃ আমজাদ হোসেন, জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত চায়না কোম্পানি “নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেড”-এ হঠাৎ অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা গেছে, কয়েকজন নারী কর্মীর মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বুক ধড়ফড় অনুভব করার পর মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আরও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সহকর্মী ও কর্তৃপক্ষের সহায়তায় অসুস্থদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় অন্তত ১২ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ আতঙ্ক বা শারীরিক অসুস্থতার কারণে এই ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানে অগ্নিকাণ্ডে সহায়তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category