
মোহাম্মদ হানিফ,চট্টগ্রাম বিভাগ
যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই, জেপি, অনারারি কনসাল (ইউরোপ) এবং বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন। রবিবার, ৪ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষাব্যবস্থা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী, অভিভাবক সদস্য ও সাবেক কামালপুর ইউনিয়ন পরিষদ সদস্য বসর আহমদ, কলেজের অধ্যক্ষ মৌলদ আহমদসহ সকল শিক্ষক-শিক্ষিকা।
পরিদর্শনকালে ড. ওয়ালি তসর উদ্দিন শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ শিক্ষক, আধুনিক পাঠদান পদ্ধতি ও সুশাসন অপরিহার্য। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় যে সকল চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা রয়েছে, তা সমন্বিত উদ্যোগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব। এ জন্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. ওয়ালি তসর উদ্দিন ভবিষ্যতে আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আশাবাদ ব্যক্ত করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।