1. thpshopbd@gmail.com : admin :
১০৩ কেজি হরিণের মাংসসহ যুবক আটক - probahonewstv
September 19, 2026, 4:45 pm

১০৩ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : Monday, September 15, 2025
  • 278 Time View
কয়রায় হরিণ শিকারী গ্রেপ্তার, মাংস জব্দ

১০৩ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

খুলনার কয়রা উপজেলার আংটিহারা এলাকায় কোস্টগার্ড ও আন্দারমানিক বন টহল ফাঁড়ির যৌথ অভিযানে ১০৩ কেজি হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করা হয়েছে। এসময় হরিণের একটি মাথা ও প্রায় ৩০০ মিটার ফাঁদ উদ্ধার করা হয়। আটককৃতের নাম মিজানুর রহমান (৩০), তিনি ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর ছেলে।
গত ১৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারা সড়ক থেকে তাকে আটক করা হয়। আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল হাসান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক শিকারীকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আদালতের নির্দেশে উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category