1. thpshopbd@gmail.com : admin :
সীমান্তবর্তী দুর্গম এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান: ১,১৯০ পিস ইয়াবাসহ চোরাকারবারি আটক - probahonewstv
September 18, 2026, 2:22 pm

সীমান্তবর্তী দুর্গম এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান: ১,১৯০ পিস ইয়াবাসহ চোরাকারবারি আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, August 13, 2026
  • 67 Time View
সীমান্তবর্তী দুর্গম এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান: ১,১৯০ পিস ইয়াবাসহ চোরাকারবারি আটক

সীমান্তবর্তী দুর্গম এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান: ১,১৯০ পিস ইয়াবাসহ চোরাকারবারি আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্তবর্তী দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি টহল দল কেদারঝিরি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চংলক ম্রোকে আটক করা হয়।

পরবর্তীতে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশের একটি সমন্বিত দল ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করে আটক ব্যক্তির কাছ থেকে ১,১৯০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও কিছু ইয়াবা ভাঙা অবস্থায় পাওয়া যায়, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তিনি আরও জানান, সীমান্ত অতিক্রম করে দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে ইয়াবার চালানটি তার কাছে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তি এবং মাদক চোরাচালান চক্র শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

অভিযান শেষে উদ্ধার হওয়া ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে আটক চংলক ম্রোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম সেনা জোন কমান্ডার জানান,

সীমান্তবর্তী দুর্গম এলাকাকে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  সোয়াইতপুর বাজারে ওসির উপস্থিতিতে মাদক বিরোধী আলোচনা সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category