1. thpshopbd@gmail.com : admin :
সরকারি খামারের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ, রাতে অভিযানে এক্সেভেটর বিনষ্ট - probahonewstv
April 25, 2026, 8:37 pm

সরকারি খামারের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ, রাতে অভিযানে এক্সেভেটর বিনষ্ট

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Sunday, April 19, 2026
  • 35 Time View
সরকারি খামারের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ, রাতে অভিযানে এক্সেভেটর বিনষ্ট

সরকারি খামারের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ, রাতে অভিযানে এক্সেভেটর বিনষ্ট

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।

সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে সরকারি অধিগ্রহণ করা জমি রক্ষা করতে ইউএনওর অভিযান, দুই ট্রাক জব্দ ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সরকারি বীজ বর্ধন খামার এলাকায় অধিগ্রহণ করা জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে মহিন উদ্দিন ও বোড়া মিয়া নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন রাতেই অভিযান পরিচালনা করে একটি এক্সেভেটর (ভেকু) বিনষ্ট এবং দুটি ট্রাক জব্দ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি ওই খামারের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এতে করে খামারের জমির গঠন নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের ক্ষতি হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমার নেতৃত্বে একটি দল রাতে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর ধ্বংস করা হয় এবং ঘটনাস্থল থেকে মাটি বহনের কাজে নিয়োজিত দুটি ট্রাক জব্দ করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, “সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে সরকারি সম্পদ দখল বা ক্ষতির কোনো ঘটনা না ঘটে।

See also  কেরানীগঞ্জে রক্ত যোদ্ধার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category