1. thpshopbd@gmail.com : admin :
শ্বাসকষ্টে জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু - probahonewstv
September 20, 2026, 11:38 am

শ্বাসকষ্টে জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নাজমুল রানাঃ জামালপুর প্রতিনিধি
  • Update Time : Sunday, January 11, 2026
  • 161 Time View
জামালপুর জেলা কারাগারে শীতজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ (৪০)-এর মৃত্যু হয়েছে।

শ্বাসকষ্টে জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নাজমুল রানাঃ জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা কারাগারে শীতজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সুলতান শেখ (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুলতান শেখ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকায়। তিনি ওই এলাকার চটকু শেখের ছেলে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সুলতান শেখ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগেও তাকে একাধিকবার জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল।

শনিবার সকালে তীব্র শীতের প্রভাবে তার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায়। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নবীনগরে গুলিবর্ষণ, মনেক মিয়ার ছেলে শিপনসহ ৩ জন গুলিবিদ্ধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category