1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে ট্রলি ড্রাইভারের আ ত্ম হ ত্যা, পরকীয়া জটিলতার অভিযোগ* - probahonewstv
September 24, 2026, 9:07 pm

বাউফলে ট্রলি ড্রাইভারের আ ত্ম হ ত্যা, পরকীয়া জটিলতার অভিযোগ*

Reporter Name
  • Update Time : Saturday, May 30, 2026
  • 112 Time View

বাউফলে ট্রলি ড্রাইভারের আত্মহত্যা, পরকীয়া জটিলতার অভিযোগ*

মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলমাস নামে এক ট্রলি ড্রাইভারের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার নাজিরপুর হাজির বাসা সংলগ্ন ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলমাস নাজিরপুর এলাকায় স্ত্রী শিলা আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন।

নিহতের স্ত্রী শিলা আক্তার জানান, স্বামীর সঙ্গে ফারজানা নামে এক মহিলার পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক জটিলতা চলছিল। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে পুলিশকে জানিয়েছেন।

বাউফল থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা। তবে পরকীয়া জটিলতা সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

See also  লামা সড়কে ভ্যান দুর্ঘটনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category