1. thpshopbd@gmail.com : admin :
লামা সড়কে ভ্যান দুর্ঘটনা - probahonewstv
July 30, 2026, 10:18 pm

লামা সড়কে ভ্যান দুর্ঘটনা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, February 27, 2026
  • 99 Time View
লামা সড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক আহত

কাভার্ড ভ্যান উল্টে চালক গুরুতর আহত, নিরাপত্তা জোরদারের দাবি

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

বান্দরবান জেলার লামা–আলীকদম–চকরিয়া সড়কের পশ্চিম লাইনজিরি এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর প্রায় ১২টার দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, অলটাইম ফুড কোম্পানির পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত চালককে উদ্ধার করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, সড়কটি বাঁকযুক্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। এ ঘটনায় এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বিরলে সরকারি বনভূমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category