1. thpshopbd@gmail.com : admin :
ড. ওয়ালি তসর উদ্দিন আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন - probahonewstv
April 30, 2026, 9:31 am

ড. ওয়ালি তসর উদ্দিন আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 98 Time View
আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ড. ওয়ালি তসর উদ্দিন।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়

মোহাম্মদ হানিফ,চট্টগ্রাম বিভাগ 

যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই, জেপি, অনারারি কনসাল (ইউরোপ) এবং বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন। রবিবার, ৪ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষাব্যবস্থা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী, অভিভাবক সদস্য ও সাবেক কামালপুর ইউনিয়ন পরিষদ সদস্য বসর আহমদ, কলেজের অধ্যক্ষ মৌলদ আহমদসহ সকল শিক্ষক-শিক্ষিকা।

পরিদর্শনকালে ড. ওয়ালি তসর উদ্দিন শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ শিক্ষক, আধুনিক পাঠদান পদ্ধতি ও সুশাসন অপরিহার্য। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় যে সকল চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা রয়েছে, তা সমন্বিত উদ্যোগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব। এ জন্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. ওয়ালি তসর উদ্দিন ভবিষ্যতে আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আশাবাদ ব্যক্ত করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার, আলীকদম থানা পুলিশের সাফল্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category