1. thpshopbd@gmail.com : admin :
জাতীয় কবিতা পরিষদ মানিকগঞ্জ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। - probahonewstv
September 18, 2026, 11:29 am

জাতীয় কবিতা পরিষদ মানিকগঞ্জ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Reporter Name
  • Update Time : Sunday, May 3, 2026
  • 115 Time View

জাতীয় কবিতা পরিষদ মানিকগঞ্জ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় সভাপতি একুশে পদকপ্রাপ্ত কবি মোহন রায়হান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কবিতা মানুষের মনের ভাষা, সমাজের প্রতিচ্ছবি। তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে জাতীয় কবিতা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে এবং মানিকগঞ্জ শাখার এই যাত্রা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।

৩৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মোঃ হাবিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেন বাবর তাদের বক্তব্যে কবিতার শক্তি, সমাজ পরিবর্তনে সাহিত্যিকদের ভূমিকা এবং সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “একটি সুস্থ সমাজ গঠনে সাহিত্য ও সংস্কৃতির বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সম্মানিত অতিথি প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোসারফ হোসেন সিকদার, সভাপতি, মানিকগঞ্জ জেলা জাসাস এবং মোঃ শামীম বিশ্বাস, সদস্য সচিব, মানিকগঞ্জ জেলা জাসাস। তারা সবাই নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি, মোঃ হাবিল উদ্দিন, জাতীয় কবিতা পরিষদ মানিকগঞ্জ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন টিমুনী খান রীনো, নির্বাহী সদস্য, জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয়। তাদের দক্ষ পরিচালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সম্মাননা প্রদান। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয় ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোঃ মোসারফ হোসেন সিকদার এবং মোঃ শামীম বিশ্বাসকে। তাদের এই অর্জন উপস্থিত সকলের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে।

See also  হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি ২০২৬ শুরু: উচ্চ সংক্রমণ এলাকাকে অগ্রাধিকার

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল কবিতা আবৃত্তি, আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নতুন এই কমিটির মাধ্যমে মানিকগঞ্জে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবিতা পরিষদ মানিকগঞ্জ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো, যা ভবিষ্যতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category