1. thpshopbd@gmail.com : admin :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা - probahonewstv
September 20, 2026, 8:28 am

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • Update Time : Thursday, July 30, 2026
  • 116 Time View
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের

ফারাঙ্গা গ্রামিন ঝিরি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় নতুন ব্রিজসংলগ্ন একটি গ্রামীণ ঝিরি থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে দিন-রাত বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশের ক্ষতি এবং গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, মহিউদ্দিন নামে এক ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু উত্তোলন করছেন। স্থানীয় বাসিন্দা হাবিবের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুরগির খামারের পাশের একটি জায়গা চেয়ারম্যানের ছেলের কাছ থেকে চুক্তি নিয়ে সেখানে বালু উত্তোলন করা হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্য, প্রতিদিন বালুবাহী ট্রাক ও ডাম্পার চলাচলের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ তাদের।

স্থানীয়রা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং লোহাগাড়া থানার পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

See also  রোয়াংছড়িতে তারাছামুখ পুলিশ ক্যাম্প সংস্কার শেষে শুভ উদ্বোধন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category