1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম সেনা জোনের উদ্যোগে সাথীরাম ত্রিপুরা পাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি - probahonewstv
August 4, 2026, 9:24 am

আলীকদম সেনা জোনের উদ্যোগে সাথীরাম ত্রিপুরা পাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Monday, August 3, 2026
  • 13 Time View
আলীকদম সেনা জোনের উদ্যোগে সাথীরাম ত্রিপুরা পাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

আলীকদম সেনা জোনের উদ্যোগে সাথীরাম ত্রিপুরা পাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলার সাথীরাম ত্রিপুরা পাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২ আগস্ট ২০২৬ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (১৭ ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আল হাসান, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় জনগণের মাঝে মোট ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে পাড়ার সার্বিক কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে তাৎক্ষণিক আর্থিক অনুদানও প্রদান করা হয়। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বৃক্ষনিধন, ভূমিক্ষয়, বনাঞ্চল হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি সৃষ্টি করছে। এ বাস্তবতায় পরিবেশগত ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে পাহাড়ি অঞ্চলে সবুজায়ন সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়। একই সঙ্গে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানানো হয়।

See also  স্টাফ রিপোর্টার আবু বক্কর ছিদ্দিকের পিতার ইন্তেকালে প্রবাহ নিউজ২৪ পরিবার গভীরভাবে শোকাহত ও ব্যথিত

প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ সংরক্ষণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক অঙ্গীকার।

পাহাড়ি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ পরিবেশবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং পার্বত্যাঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category