1. thpshopbd@gmail.com : admin :
সাটুরিয়ায় সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - probahonewstv
September 10, 2026, 7:48 pm

সাটুরিয়ায় সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান , মানিকগঞ্জ।
  • Update Time : Thursday, September 10, 2026
  • 6 Time View
সাটুরিয়ায় সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাটুরিয়ায় সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান , মানিকগঞ্জ।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সঠিকভাবে সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া তাবাসসুম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে সার পৌঁছে দিতে হবে। কোনো অবস্থাতেই সার নিয়ে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় বা কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, কৃষকরা যেন সহজে ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। সার বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমরা সেবার মান বজায় রেখে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সুফল কৃষকদের কাছে পৌঁছে দিতে সার ডিলারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকার নির্ধারিত নিয়ম ও মূল্য অনুসরণ করে সার বিক্রি করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে কৃষকদের ক্ষতিগ্রস্ত করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

See also  অবহেলায় ধুঁকছে তারাগঞ্জ স্কুল মাঠ, স্বপ্ন হারাচ্ছে তরুণ সমাজ

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা সহযোগিতা করবে। সার নিয়ে কোনো ধরনের প্রতারণা, অবৈধ মজুত, সিন্ডিকেট বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতি ও কৃষি উৎপাদনের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সার ডিলার, কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় সার ডিলারদের দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা, কৃষকদের সঙ্গে ভালো আচরণ এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category