1. thpshopbd@gmail.com : admin :
নরসিংদীতে মানব পা/চা/র মা/মলার আসামি জাকির হোসেন কারাগারে - probahonewstv
October 28, 2026, 5:09 am

নরসিংদীতে মানব পা/চা/র মা/মলার আসামি জাকির হোসেন কারাগারে

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, September 10, 2026
  • 114 Time View
নরসিংদীতে মানব পা/চা/র মা/মলার আসামি জাকির হোসেন কারাগারে

নরসিংদীতে মানব পা/চা/র মা/মলার আ/সামি জাকির হোসেন কারাগারে

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

আসামি জাকির হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আলী আহসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আসামী জাকির হোসেন (৩৫) বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন লিবিয়া ও দেশে থেকে নরসিংদীর নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদীপথে ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে মানবপাচারের সাথে জড়িত।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান জানান, তার বিরুদ্ধে আদালতে ২০২৫ সালের ২টি মানবপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামি জাকির হোসেন। এসময় আদালতের বিচারক মো: আলী আহসান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া বেলাব থানায় তার বিরুদ্ধে করা ২টি মানবপাচারের মামলায় জাকির হোসেন উচ্চ আদালত হতে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ।

See also  আলীকদমে যৌথ অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category