
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
আসামি জাকির হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আলী আহসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আসামী জাকির হোসেন (৩৫) বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন লিবিয়া ও দেশে থেকে নরসিংদীর নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদীপথে ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে মানবপাচারের সাথে জড়িত।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান জানান, তার বিরুদ্ধে আদালতে ২০২৫ সালের ২টি মানবপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামি জাকির হোসেন। এসময় আদালতের বিচারক মো: আলী আহসান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া বেলাব থানায় তার বিরুদ্ধে করা ২টি মানবপাচারের মামলায় জাকির হোসেন উচ্চ আদালত হতে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com