1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে যৌথ অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - probahonewstv
August 5, 2026, 11:50 pm

আলীকদমে যৌথ অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, November 30, 2025
  • 344 Time View
আলীকদমে যৌথ অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক। প্রেস ক্লাব সভাপতির ভাই গ্রেফতার। এলাকায় উত্তেজনা।

প্রেস ক্লাব সভাপতির ভাই গ্রেফতার, স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি, Probaho News24

বান্দরবান: গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখ রাতে বান্দরবান জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্লামিয়া পাড়ায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলীকদম সেনা জোন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মোঃ মমতাজ উদ্দিনের ছোট ভাই রুহুল আমিন (৩৮) আনুমানিক ১০,০০০ পিস ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এর নেতৃত্বে গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০০১০ ঘটিকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রুহুল আমিনকে আনুমানিক ৪,০০০ পিস ইয়াবা (আনুমানিক বাজারমূল্য প্রায় ১২,০০,০০০ টাকা) সহ নিজ বাড়ির আঙ্গিনা থেকে গ্রেফতার করা হয়। এসময় সাংবাদিক মমতাজ উদ্দিন বাসায় উপস্থিত ছিলেন বলে জানা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরবর্তীতে আটক রুহুল আমিনকে ইয়াবাসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা ও মানব পাচারের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে।

আটক ব্যক্তির পরিচয় :  নাম: রুহুল আমিন (৩৮), পিতা: আব্দুর রহিম , গ্রাম: খুইল্লামিয়া পাড়া, ওয়ার্ড: ০২ , উপজেলা: আলীকদম, জেলা: বান্দরবান  ,মোবাইল: ০১৮৬৩১১২৪২১

এ ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মমতাজ উদ্দিনের মতো একজন সাংবাদিকের পরিবারের সদস্য মাদক ব্যবসার সাথে জড়িত থাকা এবং তার বাড়ি থেকেই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ার ঘটনায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে। যারা এই কাজে জড়িত, তারা যতই ক্ষমতাবান হোক, সবার বিচার হওয়া প্রয়োজন।”

See also  মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক, স্থানীয়দের সচেতনতায় ব্যর্থ হলো চুরি

আলীকদম সেনা জোন জানায়, “মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার জন্য যৌথ অভিযান অব্যাহত থাকবে।”


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category