
সৈয়দ এম এ বাসার,
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা মহিলা দলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রোজ বুধবার খাগড়াছড়ি জেলা পৌর টাইন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী কুহিলী দেওয়ান এর সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিহ সহসভাপতি বাবু প্রবীন চন্দ্র চাকমা,প্রধান বক্তা হসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম এন আবছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,অনুমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার মনি,মহিলা লের যুগ্ন সম্পাদক আকলিমা খানম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ।আর উপস্থিত ছিলেন বিএনপি ও মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ তুলে ধরেন। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দলের সফলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-খাগড়াছড়ি জেলা।