1. thpshopbd@gmail.com : admin :
লামা-আলীকদমে এমপি হাসনাত আবদুল্লাহ - probahonewstv
October 31, 2026, 9:25 am

লামা-আলীকদমে এমপি হাসনাত আবদুল্লাহ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 23, 2026
  • 117 Time View
লামা-আলীকদমে এমপি হাসনাত আবদুল্লাহ

ব্যক্তিগত সফর বলে জানাল দলীয় সূত্র

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান 

বান্দরবানের পাহাড়ি জনপদে আকস্মিকভাবে দেখা মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ-এর। রোববার তাকে বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলায় ঘুরে বেড়াতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তিনি ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরবর্তীতে আলীকদম বাজার এলাকায় ঘুরতে দেখা যায়। সে সময় তিনি ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি ও মুখে মাস্ক পরিহিত ছিলেন এবং তার সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন। স্থানীয়দের মধ্যে তার আকস্মিক উপস্থিতি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। তবে কেন তিনি এ পাহাড়ি এলাকায় এসেছিলেন— এ বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু জানাতে পারেননি।

এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মোঃ নাজমুল হোসেন জানান, দলের পক্ষ থেকে এ সফর সম্পর্কে আগে কোনো ধরনের সাংগঠনিক তথ্য তাদের জানানো হয়নি। অপরদিকে আলীকদম উপজেলা এনসিপির সমন্বয়কারী আলী হায়দার রাব্বি বলেন, পরে তিনি এ সফরের বিষয়টি জানতে পারেন। তিনি জানান, বিকালে আলীকদম বাজার পরিদর্শন শেষে উপজেলার ৪নং করুকপাতা ইউনিয়নের একটি বাজার ঘুরে সড়ক পথে নিজ গন্তব্যে রওনা দেন হাসনাত আবদুল্লাহ। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচির সংশ্লিষ্টতা ছিল না।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category