1. thpshopbd@gmail.com : admin :
অবহেলায় ধুঁকছে তারাগঞ্জ স্কুল মাঠ, স্বপ্ন হারাচ্ছে তরুণ সমাজ - probahonewstv
June 13, 2026, 10:01 pm

অবহেলায় ধুঁকছে তারাগঞ্জ স্কুল মাঠ, স্বপ্ন হারাচ্ছে তরুণ সমাজ

বুলবুল হোসেন,তারাগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Saturday, March 28, 2026
  • 67 Time View
অবহেলায় ধুঁকছে তারাগঞ্জ স্কুল মাঠ, স্বপ্ন হারাচ্ছে তরুণ সমাজ

অবহেলায় ধুঁকছে তারাগঞ্জ স্কুল মাঠ, স্বপ্ন হারাচ্ছে তরুণ সমাজ

বুলবুল হোসেন,তারাগঞ্জ প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জউপজেলার তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।

ঐতিহ্যবাহী এই খেলার মাঠটিতে বাজার বসার কারণে খেলাধুলা বঞ্চিত হচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাজারের দিনে আশেপাশের রাস্তা পর্যন্ত দখল হয়ে যায়। কোন অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে, ক্যাম্বুলেন্স প্রবেশ করানো কষ্টকর হয়ে পড়ে। মানুষের ভোগান্তি যেন প্রতিদিনের নিয়তি।

জানা গেছে, একসময় সকাল-বিকাল খেলোয়াড়দের সমাগমে মাঠটি মুখরিত ছিলো। এখন আর সেটি নেই। এখন এই মাঠটিকে আর খেলার মাঠ মনে হয় না। দেখে মনে হয় এটি যেন গোচরণভূমি। আর প্রতি হাটবারের মাঠ।

বিভিন্ন কারণে মানুষের ফেলে রাখা জমি এখন আর তেমন নেই। আগে মানুষের ফেলে রাখা জমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করতো ছেলেরা। কিন্তু একটি সরকারি বিদ্যালয়ের খেলার মাঠও যদি শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত না থাকে সেখানে যদি বাজার বসে তাহলে সেটি বিরুপ প্রভাব ফেলতে পারে তাদের শরীর ও মনে।

খানাখন্দে পূর্ণ এখন বিদ্যালয়ের সেই মাঠটি। সপ্তাহে দুই দিন হাট বসলেও অন্যান্য দিন ওই মাঠটিকে গোচরণভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আবাসিক এলাকায় মাঠটি হওয়ার কারণে মাঠের পাশ দিয়ে চলাচল করতে হয় কলেজপাড়া ও গোয়ালপাড়া এলাকার বাসিন্দাদের। সেখানকার স্থানীয়রা হাটবার ওই মাঠে অতিরিক্ত লোকসমাগমের কারণে চলাফেরা করতে পারেনা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

প্রায় একবছর আগে মাঠটি কিছুটা সংস্কার করে উপজেলা প্রশাসন। কিন্তু তাতে আশানুরূপ তেমন উন্নতি হয়নি মাঠের। মাঠটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।

কলেজ পাড়ার ছাত্র ইমন, মেহেদী,তূর্য বলেন, ‘মাঠটি এখন তার জৌলুষ হারাতে বসেছে। সেখানে নেই এখন খেলাধুলা। আমরা কত খেলাধুলা করেছি ওই মাঠে তার কোন ইয়ত্তা নেই। এখন দেখি প্রতি হাটবার সেখানে বাজার বসে। বিদ্যালয়ের খেলার মাঠে বাজার বসা মোটেও ভালো নয়।

See also  পীরগঞ্জে ইফতার মাহফিল

তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কলেজিয়েট স্কুল এন্ড কলেজের পরিচালক তাজমুল ইসলাম তাজু বলেন, ‘ আমি চাই মাঠে আবার শিক্ষার্থীদের খেলাধুলায় মুখরিত হয়ে উঠুক। অতি দ্রুত এই মাঠ থেকে বাজার উচ্ছেদ করতে হবে।’

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন ছুটিতে থাকায় দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, ‘ আমি তো দুদিনের দায়িত্বে রয়েছি এ বিষয়ে কোন মন্তব্য দিতে পারছিনা।’

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category