1. thpshopbd@gmail.com : admin :
লেমুয়া–কসকাগামী সাদা ইমা গাড়ির দৌরাত্ম্য, কার নিয়ন্ত্রণে ট্রাংক রোডের স্ট্যান্ড? - probahonewstv
June 14, 2026, 11:27 am

লেমুয়া–কসকাগামী সাদা ইমা গাড়ির দৌরাত্ম্য, কার নিয়ন্ত্রণে ট্রাংক রোডের স্ট্যান্ড?

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, December 25, 2025
  • 133 Time View
লেমুয়া–কসকা রুটে সাদা ইমা গাড়ির দৌরাত্ম্য, অবৈধ স্ট্যান্ড ও যাত্রী হয়রানির অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা।

অবৈধ স্ট্যান্ড, যাত্রী হয়রানি ও ঝুঁকিপূর্ণ যাত্রা নিয়ে বাড়ছে ক্ষোভ, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

লেমুয়া থেকে কসকা অভিমুখে চলাচলকারী সাদা রঙের ইমা (EMA) গাড়িগুলোর দৌরাত্ম্য নিয়ে জনমনে ক্রমেই ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। স্থানীয় যাত্রী, সিএনজি চালক ও সচেতন মহলের প্রশ্ন—এই গাড়িগুলোর নিয়ন্ত্রণ কার হাতে এবং ট্রাংক রোডের ওপর গড়ে ওঠা স্ট্যান্ডটি আদৌ বৈধ কি না। স্থানীয় সূত্রে জানা যায়, লেমুয়ার ট্রাংক রোড এলাকায় দীর্ঘদিন ধরে সাদা ইমা গাড়িগুলো একটি নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড গড়ে তুলে যাত্রী ওঠানামা করাচ্ছে। তবে এ স্ট্যান্ডের কোনো স্থায়ী অনুমোদন বা বৈধ কাগজপত্র রয়েছে কি না—তা স্পষ্ট নয়। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো, যাত্রীরা বিকল্প হিসেবে সিএনজি ব্যবহার করতে চাইলে ইমা গাড়ির চালকরা বাধা সৃষ্টি করেন। একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, কখনো কখনো যাত্রীদের জোরপূর্বক বা টেনে-হিঁচড়ে সিএনজি থেকে নামানোর মতো অশোভন আচরণও করা হয়। এতে ইমা গাড়ির চালক ও সিএনজি চালকদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। এছাড়া যাত্রী বহনে চরম অনিয়ম ও ঝুঁকিপূর্ণ আচরণ নিয়েও অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী ড্রাইভারের পাশে একটি আসন থাকলেও, বাস্তবে গিয়ার বক্সের ওপর আরও একজন যাত্রী বসিয়ে চলাচল করা হচ্ছে। প্রতিদিন এভাবে অনিরাপদ যাত্রা চলায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। একজন নিয়মিত যাত্রী বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিবাদ করলে চালকরা উল্টো খারাপ আচরণ করে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। যদি ইমা গাড়ির স্ট্যান্ড বৈধভাবে পরিচালিত হয়ে থাকে, তবে একই রুটে সিএনজি চলাচলে বাধা দেওয়া হচ্ছে কেন। আর যদি অবৈধ হয়, তাহলে বছরের পর বছর ধরে কীভাবে এসব অনিয়ম চলতে পারে—এ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত বিষয়টির তদন্ত, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, যাত্রী হয়রানি বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান হস্তক্ষেপ দাবি করেছেন। স্থানীয়দের দাবি-,ইমা গাড়ির স্ট্যান্ডের বৈধতা যাচাই,সিএনজি চলাচলে বাধা ও যাত্রী হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা,ঝুঁকিপূর্ণ যাত্রী বহন বন্ধে নিয়মিত মনিটরিং,সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের দৃশ্যমান উপস্থিতি জনস্বার্থে দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ও সামাজিক অস্থিরতার আশঙ্কা করছেন এলাকাবাসী।

See also  ভবানীপুর ১৩ নং ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category