1. thpshopbd@gmail.com : admin :
রুমা উপজেলায় সম্প্রীতির বার্তা নিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ - probahonewstv
June 15, 2026, 2:06 pm

রুমা উপজেলায় সম্প্রীতির বার্তা নিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 259 Time View
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান। রুমা উপজেলায় সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ কর্মসূচি।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান। -রুমা উপজেলায় সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ কর্মসূচি।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে বান্দরবান জেলার রুমা উপজেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আর্মি চেকপোস্ট এলাকায় সচেতনতামূলক কার্যক্রম

সোমবার (২২ ডিসেম্বর) রুমা উপজেলার বিভিন্ন আর্মি চেকপোস্ট ও এর আশপাশের এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

নেতৃবৃন্দের উপস্থিতি ও বক্তব্য

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগর সংগঠক অং সি থোয়াই মারমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায্য সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলে ধরা হয়।

দ্বৈত আইন বাতিলের দাবি

এ সময় ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন,
“পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও এখনো ১৯৭২ সালের সংবিধানের পরিবর্তে ১৯০০ সালের ব্রিটিশ রেগুলেশন আইনে পরিচালিত হচ্ছে। এই দ্বৈত আইনব্যবস্থা বাতিল না হলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি নিশ্চিত করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভাজন, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে নিতে হবে।

মাসব্যাপী লিফলেট ক্যাম্পেইন

সিএইচটি সম্প্রীতি জোট সূত্রে জানা গেছে, আগামী এক মাস ধরে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হবে।

See also  ফেনীতে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category