1. thpshopbd@gmail.com : admin :
বিজয় দিবসে সাদুল্লাপুর জাতীয় স্মৃতিসৌধে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন - probahonewstv
April 27, 2026, 5:27 pm

বিজয় দিবসে সাদুল্লাপুর জাতীয় স্মৃতিসৌধে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

মোঃ বেলাল মিয়া ( গাইবান্ধা জেলা প্রতিনিধি )
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 143 Time View
মহান বিজয় দিবসে সাদুল্লাপুর জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ।

মহান বিজয় দিবসে সাদুল্লাপুর জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ। লাল-সবুজের এই বিজয় আমাদের অহংকার, আমাদের প্রেরণা। শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাব না।

মোঃ বেলাল মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে গণঅধিকার পরিষদের সভাপতি জনাব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুব অধিকার পরিষদের মমিনুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের শরিফুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা সাদুল্লাপুর জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা। এরপর বাংলাদেশ গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মী মোঃ বেলাল, মিলন, মোন্নাফসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় নেতারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্বাধীনতার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

Probaho News24 – প্রবাহিত হোক তথ্য, উম্মোচিত হোক সত্য

See also  ডিবি পুলিশের জালে ১২ বোতল বিদেশি ম/দ/সহ এক জন আ/ট/ক

Please Share This Post in Your Social Media

More News Of This Category