1. thpshopbd@gmail.com : admin :
বালাসীঘাট-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসককে স্মারকলিপি। - probahonewstv
May 30, 2026, 12:29 pm

বালাসীঘাট-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসককে স্মারকলিপি।

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 42 Time View

বালাসীঘাট-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসককে স্মারকলিপি।

গাইবান্ধা প্রতিবেদক, মোঃ বেলাল মিয়া।
গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখা।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ শামসুজ্জামান মামুন।
স্মারকলিপি প্রদানকালে শামসুজ্জামান মামুন বলেন, বালাসীঘাট-বাহাদুরাবাদ সেতু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এই সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে এই পথে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা জনস্বার্থে অতি দ্রুত এই প্রকল্পের বাস্তবায়ন চাই।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, বালাসীঘাট-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের আটটি জেলার মানুষের জন্য ঢাকার দূরত্ব প্রায় ১৪০-১৫০ কিলোমিটার কমে যাবে। এতে সময় ও অর্থের সাশ্রয় হওয়ার পাশাপাশি এই অঞ্চলে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হবে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই সেতু নির্মাণের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও জামালপুর বাসী এই সেতু বা টানেল নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও এই দাবিতে রাজপথে সোচ্চার হয়েছে।

See also 

Please Share This Post in Your Social Media

More News Of This Category