1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান–300 আসনে আলীকদমে ড্যাব ও জেডআরএফের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল - probahonewstv
April 26, 2026, 2:20 am

বান্দরবান–300 আসনে আলীকদমে ড্যাব ও জেডআরএফের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 90 Time View
আলীকদমে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
আলীকদমে শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান–৩০০ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত আলীকদম উপজেলায় জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান–৩০০ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু সাচিং প্রু জেরী। সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান থৌয়াইনো অং মার্মা চৌধুরী, লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যানু মার্মা এবং আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম এবং ড্যাবের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা. জাকির হোসেন, ডা. মোঃ মিনহাজুল আলম, ডা. মোদ্দাচ্ছির রহমান, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. সালাউদ্দিন স্বপন, ডা. জাহেদুল আলম ইমন, ডা. মোঃ ইয়াসির আরাফাত, ডা. তরিকুল ইসলাম ও ডা. হাসিবুল হাবিবসহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

See also  ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category