1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ— সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শীতকালীন মানবিক সেবা কর্মসূচির সূচনা - probahonewstv
June 13, 2026, 11:42 pm

ফেনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ— সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শীতকালীন মানবিক সেবা কর্মসূচির সূচনা

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, December 6, 2025
  • 274 Time View
ফেনীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে মানবিক শীতকালীন সেবা কর্মসূচির সূচনা করলো সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। ডিসেম্বরজুড়ে চলবে সহায়তা কার্যক্রম।

মহান বিজয়ের মাসজুড়ে অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ — Probaho News24

ফেনীতে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে শীতকালীন মানবিক সেবা কার্যক্রমের সূচনা করেছে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখা। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। মহান বিজয়ের মাসকে সামনে রেখে ডিসেম্বরজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ফেনী জেলা সভাপতি ফেরদৌস কোরাইশী। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন পাটোয়ারী।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নিজাম উদ্দিন মীর, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, সদস্য রহমত উল্লাহ জিকু, লোকমান শেখ, এমজি কিবরিয়া মজুমদার, দেলোয়ার হোসেন রাজিব, নুরুল আফছার, শাহেদ আলম, আবু তাহের কালামিয়া, আরমানসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শুধু শীতার্ত মানুষদের কষ্ট লাঘবই করে না, বরং সমাজে সহযোগিতা, সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়ায়। তারা জানান, ডিসেম্বরের পুরো মাস জুড়ে ফেনীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্রসহ অন্যান্য মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বাউফলে নিয়োগ অনিয়মের তথ্য চাইতে গিয়ে সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category